শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২৩:০৬

ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন সম্পন্ন

জাহাঙ্গীর আলম হৃদয়।।“
ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন সম্পন্ন

দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও সরকারি কর্মকর্তারা।

ঢাকায় অনুষ্ঠিত এ অধ্যক্ষ সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী। তিনি চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির বাসিন্দা এবং সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আবদুল খালেক পাটোয়ারীর সন্তান।

সম্মেলনে সারাদেশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন ল' কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজ গভর্নিং বডির সভাপতি সাজ্জাদ হোসাইন ও ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট আবুল কাশেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়