শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২২:১৯

আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবিতে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি।।
আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবিতে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ছবি : কচুয়ার ডাকবাংলো প্রাঙ্গণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ সমাবেশের একাংশ।

দেশব্যাপী আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবিতে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) কচুয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে ডাকবাংলো প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ হয়।

উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সম্রাট রইছ উদ্দিন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মহিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান প্রমুখ।

বক্তারা বলেন, কচুয়ার জগতপুর মহাসড়কে সম্প্রতি যারা বালুর ট্রাক ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং সাদিপুরা চাঁদপুর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁরা বলেন, শান্ত কচুয়াকে কেউ অশান্ত করার চেষ্টা করবেন না; শান্তিপ্রিয় কচুয়াবাসীকে শান্তিতে বসবাস করতে দিন। জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড করলে আর কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়