শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২২:৩৩

গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থীর অংশগ্রহণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থীর অংশগ্রহণ
ক্যাপসন গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা পরিদর্শন করছেন আয়োজকরা।

কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গনি মডেল উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৫৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রের ৯টি কক্ষে আসনবিন্যাস করা হয়। পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসির সদস্যরা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন গনি-আয়েশা ফাউন্ডেশনের সভাপতি শাহজাহান সিদ্দিকী, কেন্দ্র সচিব মো. নেয়ামত হোসেন ও ফাউন্ডেশনের সদস্য আবদুল কুদ্দুছ মুন্সীসহ প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এ পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের পরিবেশ ছিলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও অভিভাবকরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও পরীক্ষাভীতি দূর করার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।

উল্লেখ্য, গনি-আয়েশা ফাউন্ডেশন প্রতিবছর শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়