শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭

বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন পাটোয়ারীর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি
বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন পাটোয়ারীর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

চাঁদপুর শহরের মীর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী ও ‘মিনারা ক্লথ স্টোর’-এর স্বত্বাধিকারী লায়ন কামরুল হাসানের বাবা বিশিষ্ট সমাজসেবক মরহুম মকবুল হোসেন পাটোয়ারীর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামের পাটোয়ারী বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন, প্রতিবেশী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়