প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪
পাঠক ফোরামের কবিতা

মাজহারুল আলম চুপ থেকো
চুপ থেকো, তারপরও চুপ
ছোট করলে করুক
তারপরও চুপ,
হতে পারো অনেক কিছু।
শুনে শুধু তারপরও চুপ
মনে রেখ নিয়তি আর চেষ্টা,
হিংসুক আর নিন্দুক যতই মিলুক
তারপরও চুপ থেকো, চুপ।
ভেতরের সুপ্ত তো কেউ নিতে পারবে না
চেষ্টায় ডুবে থেকো, তারপরও চুপ,
মানুষ এমনই, তারপরও চুপ
কারণ তুমিও মানুষ।
আমিও এখন দেখি এবং শিখি
অন্যকে বড় করতে শত চেষ্টা
তারপরও চুপ থেকো,
সাদা সাজে আর কাজে ছোট করুক।
তারপরও হিংসুক আর নিন্দুক সেজো না
মেনে নাও এটিও নিয়তির লিখন,
দেখে যাও আর শেখার মন সতেজ রেখ
তাতেই মিলবে সুখ আর প্রশান্তি।মুহাম্মদ আরিফ বিল্লাহ
শতাব্দীর কোকিলঅগোছালো কথাগুলো
শীতলপাটির সাজে
জমা রাখি পথের পাশে
যেন ইতিহাস বিবর্ণ না হয়।হেসে উঠা কচিপাতায়
ভোরের শিশির মেখে
নির্জীব পাথুরে পথে
হৃদয়ের মানচিত্র আঁকা হয়।এলোমেলো সুরগুলো
হাওয়ায় ভাসিয়ে রাখি
মনের মাধুরি মাখি
চিরসবুজ মাঠের আলপনায়।দুঃখেরা দূরে যায়;
পাখিরা কাছে আসে
নির্ভয়ে গেয়ে চলে
শতাব্দীর কোকিল।আবদুর নূর রাজ্জাক নীল বেদনা
প্রাচীন আয়নায় চেয়ে দেখি
আদিম মুখগুলো বিষণ্ন-বিহ্বল
ভিঞ্চির-মোনালিসার মতো
আজো অকৃত্রিম দৃষ্টিতে চেয়ে আছেমনে হয়—
এই নিরালা দুপুর
শতাব্দীর সমস্ত নীল বেদনাটুকু
আমাকে বহন করে নিয়ে যাবে।
আর আদিম সেই প্রেমের দিন
হৃদয়ে বেদনা জাগাবে—কী মায়াবী তোমার মুখ
কমলা রঙের মতো শরীর
নীল চোখ,
আয়নার মতো স্বচ্ছ হাত
শতাব্দীর চেয়ে বেশি—
তুমি সুন্দর।এই নিয়ে নিস্তব্ধ হয়ে বসে থাকি
যদি মৃত ভেবে
একবার স্পর্শ করে যাও।
এএস পলাশ
প্রতিকৃতিপ্রতিকৃতি কেবল বাহ্যিক রূপের
নান্দনিক কোনো উপস্থাপন নয়
কখনো তা অস্তিত্বের প্রতিচ্ছবি
কখনো ব্যক্তিত্বের নীরব পরিচয়।কেউ অমর হয়ে থাকে
মহৎ কর্মের অনুপম দৃষ্টান্তে
কেউবা চিহ্নিত হয়ে যায়
নিজের নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাবে।সময়ের আয়নায় মুখচ্ছবি ম্লান হয়
বিলীন হয়ে যায় রূপের অহংকার
তবু কর্মের প্রতিচ্ছবি অমলিন থাকে
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান।কারণ, মানুষের প্রকৃত পরিচয়
তার অবয়বে নির্ধারিত হয় না
ইতিহাস মনে রাখে তাকেই
যার কর্মে ফুটে ওঠে তার প্রতিকৃতি।এম আর এম শোভন কবির মন
হে কবি তোমার কবিতার
নিখুঁত শিল্পগুনে বোঝাও,
প্রকৃতির রূপ কী হবে
অর্থনীতির অবস্থা তবে।আলোয় ভাসুক বিশ্বভুবন
ভাঙুক জড়তা, ভয়,
জ্ঞানের আলোয় উজ্জ্বল
হোক আগামী দিনের জয়।শ্রম ও মেধার সমন্বয়ে
গড়ুক নতুন গতি,
সমৃদ্ধির সোপান বেয়ে
আসুক অর্থনৈতিক উন্নতি।মনের গহীন জঞ্জাল সব
হোক আজকে সাফ,
বিদ্বেষ-লোভের দেয়াল
ভেঙে জাগুক শুভ্র মাফ।ডিজিটাল এই বিশ্বজুড়ে
থাকুক না আর ঘৃণা,
মানবিকতার ছোঁয়ায়
গড়ুক সুন্দরের ঠিকানা।উদ্ভাবনের নতুন হাওয়ায়
বদলে যাক সমাজ,
অভাব-অনটন দূর হয়ে
যাক, গড়ুক সোনার কাজ।হাতের মুঠোয় বিশ্ব পেলেও
মন যেন না হারায়,
বিবেকের আলোয় পথ
চিনে নেয় প্রতিটি অসহায়।পরিশুদ্ধ হোক চেতনা
ধারা, শুদ্ধ হোক প্রাণ,
সব বিভেদের ঊর্ধ্বে উঠে
গাইুক সাম্যের গান।আলোকিত এক পৃথিবী
গড়ার এই তো স্বপ্ন-পথ,
কবির মনের চাওয়াগুলোই
হোক আগামী দিনের
শপথ।সামিরা মেহনাজ নুসরাত হেমন্তের পদাবলি
স্মৃতির কাঁথায় দাম্পত্য সেলাই করি, ফিরে যাই
সময়ের কাছে ফিরে আসি স্বাধীনতা বোধে
বারবার মনে পড়ে তোমাকেই ভালোবাসার
সেই দিনগুলো, হারানো দিনের বেলা শেষে
ঘরে ফেরা গোধূলির আলো।
হেমন্তের পাকা ধান কাঁটা মাঠের একাকী মুগ্ধতা
নীল আকাশের ব্যাপ্তি শরীরে ঝুলন্ত ঝুরি
শৈশবের পাখি ওড়ার বিকেলে স্বপ্নগাথা কাব্যকথা
বাউলের উদাস কণ্ঠে গান পালের নৌকায় টান।এখনো ফেলে আসা সেই দিনগুলি মনে পড়ে যায়
কালের মৃন্ময়ে শেফালী কুড়িতে ফুটিবে ফুল
মাধবী ভালোবাসতো শিশিরভেজা শেফালীর ঘ্রাণ
সতেজ ফুলের মালা খোঁপায় পরে কতনা আনন্দ পেতো।বিসর্জনের বাদ্য শানাইয়ের করুণ সুর
আজও হৃদয়ে দোলা দিয়ে যায়
নদীপারের নির্জনে কাশফুল ফুটে থাকে, হেমন্তের
নাকফুল নড়েচড়ে কিষাণির আনন্দ হিল্লোলে।মনির হোসেন খান বদল
মানুষ কি তবে
বদলে গেছে খুব
নীতি আদর্শ আজ
গোল্লাছুটের মাঠেবদলেছে সমাজ বদলেছে রূপ।
কাঁধে হাত মনেতে তফাত
মুখের উপর উঠেছে মুখোশ
কথায় মিশেছে বিষ,বদলেছে সমাজ বদলেছে বিজ্ঞান
বদলেছে ভাষা
বদলেছে প্রেম
ভালোবাসা,শুধু বদলায়নি
তোমার বিষের
পেয়ালাটা
হে সক্রেটিস।








