শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২১:৪২

মৌলভীবাজারে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

সিলেটকে ৬ উইকেটে হারালো চাঁদপুর জেলা দল

সিলেটকে ৬ উইকেটে হারালো চাঁদপুর জেলা দল
মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়ামে চাঁদপুর জেলা দলের ক্রিকেটার ফারহান মাহাতাবকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন বিসিবি ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
চৌধুরী ইয়াসিন ইকরাম

ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট জেলা দলকে ৬ উইকেটে হারিয়েছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট জেলা দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে তারা। চাঁদপুরের পক্ষে বল হাতে জুনায়েদ ৩টি উইকেট নেন।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চাঁদপুর। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ফারহান মাহাতাব। এ ছাড়া তাহমিদ ৪১ ও শাফি ৩৭ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্স ও ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চাঁদপুরের ফারহান মাহাতাব।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ স্কোয়াডে রয়েছেন ফারহান মাহাতাব, সাব্বির হোসেন, সিয়াম খান, সানজিদ ইসলাম, তাহমিদ হাসান, আবরার রশিদ শাফি, আতিকুর রহমান, মিয়াদ খান, ফারদিন হোসাইন, নীরব মাহমুদ, জুনায়েদ, আল-ফাহিম, আরিয়ান খান, তাওহীদ ও জহির। দলের কোচ হিসেবে আছেন পলাশ কুমার সোম এবং ম্যানেজারের দায়িত্বে রয়েছেন শাওন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়