প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২১:৪১
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬
বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে চাঁদপুর সদর ও মতলব উত্তর

চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনাল বুধবার (২৫ নভেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী মতলব উত্তর উপজেলা ও চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।
|আরো খবর
জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চলমান এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হাইমচরকে হারিয়ে চাঁদপুর সদর এবং শাহরাস্তিকে হারিয়ে মতলব উত্তর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে প্রথম সেমিফাইনালে মতলব দক্ষিণ উপজেলাকে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ফরিদগঞ্জ উপজেলা দল।
সেমিফাইনাল ম্যাচ প্রসঙ্গে মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু জানান, খেলার জন্য মাঠ সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। ম্যাচটি কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দুদলই খেলতে আপত্তি জানানোয় তারিখ পেছানো হয়েছিলো। দর্শকরা মাঠে এসে খেলা উপভোগ করবেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।








