মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:১২

চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।

তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬ উদযাপিত হতে যাচ্ছে। প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে চাঁদপুরের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীদের যথাযথ সম্মান জানানো এবং নিরাপদ অভিবাসন ও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সচেতনতা তৈরিতে এবারের কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি দালাল ও প্রতারকদের হাত থেকে রক্ষায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। পাশাপাশি প্রবাসীদের পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি সেবা সহজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও অংশ নেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন এবং চাঁদপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক জাফর ইকবাল, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের আঞ্চলিক প্রধান, এনআরবিসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং বেসরকারি সংস্থা সিসিডিএ-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দিবসের কর্মসূচি :

আগামী ১৮ ডিসেম্বর দিবসটি উপলক্ষে চাঁদপুর ফিশারী গেট সংলগ্ন জনশক্তি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। পরে জনশক্তি অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান, প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের ভাতা, প্রবাসীদের ওয়ারিশদের আর্থিক অনুদান এবং প্রবাসী কল্যাণ ঋণের চেক বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়