শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩

শীতের আগমন

সাদিয়া মজুমদার
শীতের আগমন

কার্তিকের শেষ ভোরের আকাশটা আজ যেন একটু অন্যরকম। হালকা কুয়াশার চাদর ভেদ করে পূব আকাশে সবেমাত্র উঁকি দিয়েছে মিষ্টি সোনালী রোদ। ঘাসগুলোর ওপর জমে থাকা শিশিরবিন্দুগুলো মুক্তার দানার মতো জ্বলজ্বল করছে। বাতাসে এক স্নিগ্ধ শীতল ছেঁায়া টের পাওয়া যাচ্ছে, যা জানান দিচ্ছে শীতের মৃদু আগমনী বার্তা। প্রকৃতি এখন ধীরে ধীরে তার রূপ বদলাতে শুরু করেছে।

গ্রামবাংলার মেঠোপথ ধরে হঁাটার সময় গাছের পাতা থেকে ঝরে পড়া শিশিরের শব্দ মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরাট করে দেয়। ঘরের কোণ থেকে দীর্ঘদিন ধরে তুলে রাখা বাক্স-ব্যাগ থেকে একে একে বের হতে শুরু করেছে নকশিকঁাথা, হালকা শাল আর উলের চাদর। উঠোনের এক কোণে মা বা ঠাকুমার রোদে দেওয়া চালের গুঁড়ো আর খেজুরের গুড়ের সুবাস চারপাশের বাতাসকে মমাতায় ভরিয়ে তোলে। সন্ধ্যার ঠিক পরেই জোনাকি পোকার আলো আর কুয়াশার চাদরে ঢাকা চারপাশ এক রহস্যময় সুন্দর পরিবেশ তৈরি করে।

শীতের সকাল মানেই বাড়ির সবাই মিলে উঠোনে মাদুর পেতে বসে আদা-চা আর গরম পিঠে খাওয়ার আনন্দ। গাছের ডালে ডালে রকমারি পাখির ওড়াউড়ি আর শীতের আমেজে মানুষের আলস্যভরা অলস অলস চাহনি এক অপূর্ব দৃশ্যপট তৈরি করে। এই হিমেল হাওয়া যেন কেবল ঋতুর বদল নয়, বরং মনকে নতুন করে প্রাণবন্ত করে তোলার এক মিষ্টি আমন্ত্রণ। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে এই স্নিগ্ধ শীতের চাদরে জড়িয়ে নেওয়ার সময় চলে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়