বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২২:৩৫

হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া

মতলব উত্তর ব্যুরো।।
হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৪৮ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মঙ্গল ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আশফাকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিমুর রেজা।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু মুসা, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সমাজসেবক আলহাজ্ব সফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সাত্তার, সাইদুর রহমান শিবলু ও আবুল বাশার, নীলনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য মো. কাউসার এবং সমাজসেবক আলী আশরাফ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস ও সুমাইয়া আক্তার।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে। সামনের পথচলায় শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অত্যন্ত জরুরি। মনোযোগসহ পড়াশোনা করে নিজেদের যোগ্য, সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা।

সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর, সফল ও কল্যাণময় হওয়ার কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়