বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২২:৩৯

মোহনপুর ও কলাকান্দায় নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মতলব উত্তর ব্যুরো।।
মোহনপুর ও কলাকান্দায় নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার মোহনপুর ও কলাকান্দা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেলে মোহনপুর বেড়িবাঁধ এবং সন্ধ্যায় কলাকান্দা ইউনিয়ন পরিষদের সামনে থেকে উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল দুটি নিজ নিজ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মোহনপুর ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

সমাবেশে আরও বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, সহসভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা, যুবদলের সদস্য ফয়েজ আহমেদ, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তপাদার, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, প্রচার সম্পাদক এনামুল হক, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা তালহা, সহসভাপতি আজহারুল ইসলাম বাবু এবং ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অন্যদিকে সন্ধ্যায় কলাকান্দা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হানিরপাড় সিরাজ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলাকান্দা ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মোল্লার সভাপতিত্বে এ সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য দেন আলমগীর সরকার। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা।

সমাবেশে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়