বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:২৩

রোববার থেকে ছারছীনা মাহফিল শুরু

শনিবার রাত ৮টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছাড়বে রিজার্ভ লঞ্চ

স্টাফ রিপোর্টার।।

উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক দরবার ছারছীনা শরীফের ১৩৬তম তিন দিনব্যাপী বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আগামী ২৯ নভেম্বর ২০২৬ (রোববার) থেকে শুরু হচ্ছে। ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মাদ্দাজিল্লুহুল আলী) রোববার বাদ ফজর জিকিরের তালিমের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধন করবেন এবং মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

ছারছীনা শরীফের এ মাহফিলে যোগদানের জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন।

এদিকে চাঁদপুর থেকে মাহফিলে যেতে আগ্রহী মুসল্লি, সংগঠনের নেতৃবৃন্দ, ভক্ত ও মুরিদানদের শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টায় চাঁদপুর মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাটে উপস্থিত হয়ে এমভি সাফিন সাত্তার রিজার্ভ লঞ্চে ওঠার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাও. মো. মমিনুল ইসলাম খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়