প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২২:২১
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার কর্মপরিষদের শপথ ও পরিচিতি সভা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের কর্মপরিষদের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় আইএবি জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মো. মোরশেদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শরিয়াহ বাস্তবায়নের জন্য যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং প্রত্যেক সেক্টরে সুন্দর অবকাঠামো ও শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সহ-সভাপতি কেএম ইয়াসীন, সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন খান, রাশেদ সানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ এবং দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হাফেজ মাওলানা আখতার হোসাইন।
নবগঠিত ২০২৭-২৮ সেশনের দায়িত্বশীলগণ :
সভাপতি মুফতি মঈন উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দীন সুজন ও মোহাম্মদ জুয়েল রানা, প্রশিক্ষণ সম্পাদক জিএম আব্দুল হাই, দাওয়াহ সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন, প্রচার সম্পাদক মো. গোফরান মিঠু, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন বাহার, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, যুব উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম সাদ্দাম, কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ আল আমিন মোল্লা, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আজিম পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক গাজী মো. সাদ্দাম, আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মো. রাসেল আহমদ এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হাফেজ মো. মাহমুদুল হাসান। এ ছাড়া উপ-সম্পাদক হিসেবে রয়েছেন হাফেজ মো. ইসমাইল হাম্মাদ, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ খান।
নবগঠিত কর্মপরিষদের দায়িত্বশীলদের শপথগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।







