প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮
আজ বাদ জোহর চাঁদপুর পৌর ঈদগাহে আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের জানাজা

চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত সমাজসেবক, বিদ্যোৎসাহী, বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের নামাজে জানাজা আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বাদ জোহর চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চৌধুরী ঘাট সংলগ্ন চাঁদপুর পৌর ঈদগাহে অনুষ্ঠিত হবে। তারপর তাঁকে জাফরাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম মঙ্গলবার রাত ১১টায় রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যু সংবাদে চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








