প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮
আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে শোক

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত সমাজসেবক, বিদ্যোৎসাহী, নানা কর্মযজ্ঞে বহুল পরিচিত জেলার অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত/ শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
|আরো খবর
শোক প্রকাশকারীরা হলেন : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. শায়ের গফুর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, এ প্রেস ক্লাবের সাবেক সভাপতিত্রয় যথাক্রমে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, প্রধান সম্পাদক কাজী শাহাদাত ও বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি অ্যাড. পলাশ মজুমদার, প্রেসিডেন্ট ইলেক্ট উজ্জ্বল হোসাইন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, টিআইবি'র সনাক, চাঁদপুরের সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন পাটওয়ারী, সপ্তসুর সংগীত একাডেমীর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কণ্ঠশিল্পী চম্পক সাহা এবং সপ্তসুরের অধ্যক্ষ, প্রখ্যাত কণ্ঠশিল্পী রূপালী চম্পক, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোর্শেদ ও সাধারণ সম্পাদক নেপাল সাহা, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি আফরোজা পারভীন ও সাধারণ সম্পাদক ফৌজিয়া হোসেন পুতুল, চাঁদপুর মহিলা সংসদের সহ-সভাপতি ও রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর অধ্যক্ষ মাহমুদা খানম প্রমুখ।
উল্লেখ্য, আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত ১১টায় রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।








