প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০১:০০
ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের ইন্তেকালে এনসিপির শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটার দিকে আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।
মাওলানা মাকসুদুর রহমানের ইন্তেকালে চাঁদপুর জেলার রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারী।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মাওলানা মাকসুদুর রহমান একজন নিবেদিতপ্রাণ ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিভাবকতুল্য সৎ নেতৃত্বকে হারালাম।” নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তাআলা মরহুমের সকল নেক আমল কবুল করুন, ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন—আমিন।








