বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৬

ইউপি নির্বাচনে অংশ নিতে পূর্বশর্ত থাকায় হাইমচরে বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক

গোলাম রাব্বানী শামীম
ইউপি নির্বাচনে অংশ নিতে পূর্বশর্ত থাকায় হাইমচরে বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে হাইমচর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দলীয় পদধারীদের ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছে উপজেলা বিএনপি।

জানা যায়, গত ৩১শে অক্টোবর হাইমচর উপজেলায় নিয়মিত সফরের অংশ হিসেবে উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ (হাইমচর-চাঁদপুর সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সেখানে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে যারা প্রার্থী হতে চান, তাদের আগে নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করতে হবে।

এই ঘোষণার পর হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী হতে ইচ্ছুক নেতা-কর্মীদের পদত্যাগের নির্দেশ প্রদান করেন।

দলীয় এই নির্দেশনার পর থেকেই উপজেলা বিএনপি কার্যালয়ে এসে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ পদত্যাগপত্র জমা দিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়