বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০১:০১

অসুস্থ বিএনপি নেতা ও সাংবাদিক মুনির চৌধুরীকে দেখতে হাসপাতালে ছাত্রদল নেতারা

অসুস্থ বিএনপি নেতা ও সাংবাদিক মুনির চৌধুরীকে দেখতে হাসপাতালে ছাত্রদল নেতারা
আব্দুল্লাহ আল মামুন

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মুনির চৌধুরী অসুস্থ হয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং দ্রুত আরোগ্য কামনায় হাসপাতালে ছুটে গেছেন চাঁদপুর জেলা ও সদর উপজেলা ছাত্রদলের নেতারা।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জিয়াউর রহমান সোহাগ এবং চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন মুনির চৌধুরীর সার্বিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাঁরা তাঁর সুচিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর পাশে থেকে মানসিকভাবে উৎসাহ জোগান।

মুনির চৌধুরী চাঁদপুরের রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের এক পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি পেশাদার সাংবাদিকতা ও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর হঠাৎ অসুস্থতার খবরে রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সাক্ষাৎকালে ছাত্রদল নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরাও তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়