বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৩

ফরিদগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদগঞ্জ শহরের যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মেহেদী হাসান মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন দোকানের সামনে রাখা অতিরিক্ত মালামাল সরিয়ে চলাচলের পথ সুগম করা হয়। এর পাশাপাশি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ট্রেড লাইসেন্স তদারকি, মূল্য তালিকা প্রদর্শন, খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় যৌথ তদারকি চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আটটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল এবং ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শাহ আবু সুফিয়ানসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, শহরের যানজট নিরসন, পথচারীদের নিরাপত্তা এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়