বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮

সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠিত

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠিত
অনলাইন ডেস্ক

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের চাঁদপুর জেলা শাখা গঠিত হয়েছে। এতে চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস মাদ্রাসার মুহতামিম মাওলানা আল আমিনকে সভাপতি এবং মাওলানা আবুল হাসানাতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটিতে ১৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি এবং ছয় সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি রাখা হয়েছে।

সম্প্রতি চাঁদপুর শহরের জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম (ওয়্যারলেস মাদ্রাসা) মিলনায়তনে জেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সিনিয়র পরিদর্শক মাওলানা হাবীবুল্লাহ আশরাফী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সাংগঠনিক কর্মকর্তা মাওলানা ইব্রাহিম মৃধা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির চাঁদপুর জেলা সদরের মাওলানা নুরুল আমিন জেহাদী, ইমাম কাম-অডিটর মাওলানা মো. জোবায়েরসহ জেলার বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক ও প্রতিনিধিরা।

সভায় নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে মাওলানা রফিকুল ইসলামকে মনোনীত করা হয়। কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী কোনো অনুষ্ঠানে প্রকাশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় বোর্ডের নির্ধারিত সিলেবাস বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অধিকসংখ্যক মাদ্রাসার অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবীবুল্লাহ আশরাফী বলেন, বোর্ডের শিক্ষা কার্যক্রমকে সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং কেন্দ্রীয় পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় দু শতাধিক নিবন্ধিত কওমি মাদ্রাসা রয়েছে। নবগঠিত এই কমিটি এসব মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং বোর্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়