মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:২১

মতলব উত্তরে প্রথম আলো প্রতিনিধির গাড়িতে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে প্রথম আলো প্রতিনিধির গাড়িতে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার পথে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ সংলগ্ন গালিমখাঁ এলাকায় ডাকাত দলের কবলে পড়েছেন দৈনিক প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আলম পলাশ। এ সময় দুর্বৃত্তদের ইটপাটকেলে তাঁর বহনকারী প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণ দিয়ে ও ক্ষতিগ্রস্ত গাড়ির ভিডিওচিত্র প্রকাশ করে রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বার্তা দেন এই সাংবাদিক।

মুঠোফোনে ঘটনার বিস্তারিত জানিয়ে আলম পলাশ বলেন, প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে তিনি চাঁদপুরের বাবুরহাট থেকে একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। গাড়িটি গালিমখাঁ এলাকায় পৌঁছালে তিনজন দুর্বৃত্ত হঠাৎ গাড়ির সামনে ইট ছুড়ে মারে। এতে গাড়ির সামনের কাচ চুরমার হয়ে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে গাড়িতে থাকা দুই নারী ও এক প্রবাসীসহ সবাই অক্ষত ও নিরাপদে রয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়