প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:৪১
চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোর বদলিজনিত কারণে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে বদলিজনিত বিদায় সংবর্ধনা ও উপহার প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারি চাকরি স্বাভাবিক নিয়মেই বদলি হতে হয়৷ নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি এ জেলায় প্রশংসনীয় কাজ করেছেন। চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনে তিনি খুবই ভালো সার্ভিস দিয়েছেন। গণপূর্ত বিভাগ জেলার ভৌত অবকাঠামো উন্নয়ন, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে মূল ভূমিকা পালন করে। তিনি কাজগুলো সুন্দরভাবে করেছেন। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে সকল কাজ সম্পন্ন করেছেন। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি৷
বিদায়ী অতিথি নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো বলেন, আমি আড়াই বছরের বেশি চাঁদপুরে দায়িত্ব পালন করেছি৷ দায়িত্ব পালনকালে আপনাদের আন্তরিকতা, সমর্থন ও ভালোবাসা পেয়েছি। জেলা প্রশাসক মহোদয় আমাকে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন। আমি জেলা প্রশাসক মহোদয়সহ সকলের কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি পিভিএম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাশির, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. আবদুল্লাহ আল জুবায়ের, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সেলিম সরকারসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।








