প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৭:০৪
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
সভাপতি মোশাররফ, সম্পাদক বিল্লাল

‘চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন’-এর ৩ বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাতে চাঁদপুর শহরের বিপণীবাগের একটি সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ফাউন্ডেশনের সাবেক সভাপতি হাফেজ আহমেদ।
|আরো খবর
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোশারফ হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. বিল্লাল হোসেন পাটওয়ারী।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন :
সহ-সভাপতি : মো. দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন শেখ, মো. মুনির চৌধুরী, মোহাম্মদ শফিকুর রহমান মিজি, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম পাটওয়ারী (সোহেল), মিজানুর রহমান (প্রধান শিক্ষক) ও অধ্যাপক মো. ফিরোজ আলম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক :মো. আবু জাফর গাজী ও মো. সাখাওয়াত হোসাইন।
সাংগঠনিক সম্পাদক : মো. আবুল খায়ের; *সহ-সাংগঠনিক সম্পাদক : মো. মিজানুর রহমান পাটওয়ারী।
অন্যান্য সম্পাদকীয় পদ : অর্থ সম্পাদক মো. আরিফ উল্যাহ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন ভূ্ইঁয়া, সহ-দপ্তর সম্পাদক মো. জিয়াউদ্দিন বাবুল, প্রচার সম্পাদক মো. মোতাহের হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মাঈনুদ্দিন পাটওয়ারী, প্রকাশনা সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী সুরাইয়া বেগম, সমাজকল্যাণ সম্পাদক শামীমা নাসরীন আঁখি, সাংস্কৃতিক সম্পাদক শরীফ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তানভীর আহমেদ মিয়া (আরিফ), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এমরান হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম। কার্যকরী সদস্য : মো. আবুল কালাম ভূঁইয়া, হাফেজ আহমেদ, মো. মহসিন পাঠান, অ্যাডভোকেট মো. আবু তাহের তালুকদার, মো. নূর নবী জমাদার, মো. হারুন রশীদ মোল্লা, আলী আক্কাস মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, মো. শামসুদ্দিন ও মো. ওমর ফারুক।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. আবুল কালাম ভূঁইয়াকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক মোশারফ হোসেন লিটন বলেন, "আজ থেকে ২৬ বছর আগে তিনি ফরিদগঞ্জ ফাউন্ডেশন গঠনের স্বপ্ন দেখেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে মরহুম ইকরাম চৌধুরীসহ বিগত দিনে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ যাত্রায় তিনি সবসময় সকলের সহযোগিতা পেয়েছেন।" অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে আগামীতেও সংগঠনের সকল সদস্যের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাউন্ডেশনের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত এবং জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।








