বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২২:৪৫

বিদেশগামীদের সচেতনতায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় বিদেশগামীদের নিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রাক-বহির্গমন প্রশিক্ষণে (পিডিও ক্লাস) অংশ নেওয়া ১৭০ জন বিদেশগামী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ছবির ক্যাপশন

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় বিদেশগামীদের নিয়ে মাদকের কুফল বিষয়ক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়