প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:১০
প্রমোদ কুমার দাসের মৃত্যুতে পুরাণবাজার মন্দিরে প্রার্থনা সভা

চাঁদপুর পুরাণবাজার বারোয়ারী পূজা মণ্ডপ কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও দয়াময় ভাণ্ডারের স্বত্বাধিকারী প্রমোদ কুমার দাসের মৃত্যুতে পুরাণবাজারে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে পুরানবাজারস্থ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
|আরো খবর
মন্দিরের পুরোহিত অন্তর চক্রবর্তী ও দুলাল চক্রবর্তী প্রার্থনা সভা পরিচালনা করেন। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক শিমুল কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক গোপাল সাহা।
অনুষ্ঠানে স্বর্গীয় প্রমোদ দাসের তিন ছেলে বাপ্পি দাস, শিবু দাস ও ইমন দাস উপস্থিত ছিলেন। পাশাপাশি মন্দির সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থনা সভায় অংশ নেন।







