প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪
কক্সবাজার ভ্রমণ

ভ্রমণ এই শব্দটি শুনলেই মন ভরে যায়, আনন্দে। ভ্রমণ শব্দটি শুনলেই মাথায় আসে পাহাড় অথবা সমুদ্র। এটি তেমনি এক ভ্রমণ কাহিনি, যেখানে পাহাড় এবং সমুদ্র দুটি মিলে মিশে একাকার। তাই শুরু করা যাক অভিজ্ঞতা, কক্সবাজার!
সাল ২০২৬-এর প্রথম দিক। কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম কক্সবাজার যাব, ঘুরতে। কারণ, ভ্রমণ করেছিলাম সেই সাত বছর আগে। তাই ঠিক হলো যাব কক্সবাজার। আগে একবার গিয়েছিলাম বাসে। তাই এবার যাব ট্রেনে। ট্রেনের টিকিট কাটা হলো। প্রথমে যাব ট্রেনে করে চঁাদপুর থেকে চট্টগ্রাম। এরপর চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে।
চঁাদপুরের ট্রেনটি ছিল ভোর পঁাচটায়। চলে গেলাম স্টেশনে ২০ মিনিট পূর্বে। সবাই একত্রিত হয়ে কেবিন নিলাম। যেতে যেতেই কুয়াশার মধ্যে সূর্যের বিকিরণ দেখে মুগ্ধ হচ্ছিলাম। সকাল ৭টায় পেঁৗছালাম লাকসাম। সেখানে ২০ মিনিটের বিরতি। তাই সবাই সকালের নাস্তা কিনে নিল। আমরাও নাস্তা কিনে নিলাম। এরপর ট্রেন ছেড়ে দিল।
সময়টা ছিল শীতকালের সকাল। এরকম দৃশ্য, এরকম প্রকৃতি, আগে দেখেছি কি না সন্দেহ!
নিয়ম অনুযায়ী ১০:৩০ এ পেঁৗছার কথা থাকলেও পেঁৗছালাম ১০:৫০ এ। এরপর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখি কক্সবাজারের ট্রেনটি ছাড়ার আরও ১ ঘণ্টা সময় আছে। এটি ছেড়ে আসে ঢাকা থেকে। কোনো যাত্রাবিরতি দেয় না। একবারে চট্টগ্রাম স্টেশনে এসে থামে। এরপর থামে কক্সবাজার।
ঘোরাঘুরি করে এক ঘণ্টা অতিবাহিত করলাম। আসার কথা ছিল ১১:৫০ এ, কিন্তু আসল ১২:০০টায়। ছাড়লও দেরি করে। কিন্তু কী আর করার! সেখানে কক্সবাজার আরও তিন ঘণ্টা। অবশেষে ৩:২০ এ গিয়ে পেঁৗছালাম কক্সবাজার স্টেশনে। অধিক আগ্রহে যার অপেক্ষায় ছিলাম। এরপর ট্রেন থেকে নেমে স্টেশনে ঘোরাঘুরি করলাম। অতঃপর অটো করে হোটেলে পেঁৗছালাম।
দুপুরে ভাত খেয়ে আসিনি। তাই ব্যাগ রুমে রেখে বেরিয়ে পড়লাম খাবার হোটেলে। আমাদের হোটেলটি ছিল ডলফিন মোড়ের পাশে, কলাতলী বিচের খুবই কাছে। তাড়াতাড়ি খাবার খেয়ে চলে আসলাম বিচে।
তখন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল। পানিতে কেউ গোসল করছে না। নেই কোনো খুব একটা কোলাহল। তাই সমুদ্রের ঢেউয়ের শব্দ ভেসে আসছিল। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনে মনে করে গেল ৭ বছর আগের কথা। মনে হচ্ছিল যেন আগের সময় ফিরে গিয়েছি।
সেখানে আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেছিলাম। কলাতলী বিচ এবং সুগন্ধা বিচ বেশি দূরে নয়, কাছেই। তাই ভেবে আমরা হঁাটতে শুরু করি। ৪০ মিনিট না যেতেই আমরা সুগন্ধা বিচে পেঁৗছাই। যেতে যেতেই সূর্যাস্ত উপভোগ করতে লাগলাম।
ফিরে এলাম রুমে। এরপর নাস্তা করলাম হোটেলে। হোটেল থেকে বের হয়ে বেরিয়ে পড়লাম বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে। বন্ধুর ইচ্ছা, তা তো আর নিষেধ করা যায় না। সেখানে ২ ঘণ্টার বেশি অতিবাহিত করার পর মনে পড়ল রাতের খাবারের কথা। এরপর সেখান থেকে ফিরে আসলাম রুমে। আমার বন্ধু সেখান থেকে দুই ব্যাগ ভর্তি আচার ও চকোলেট কিনল। তখন আমরা সবাই তাকে বলতে লাগলাম, চঁাদপুরে ফিরে গিয়ে দোকান দিবে।
হোটেলে গিয়ে রাতের খাবার খেলাম। একজন বন্ধু বললেন, কেন যেন রাতে বেলা মানুষের ভিড় হয় সেখানে। তাই কৌতূহলবশত সেখানে গেলাম। সেখানে গিয়ে আমি তো অবাক! অনেক মানুষ, কিন্তু কোনো শব্দ নেই। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল পাড়ে। কী মনোমুগ্ধকর আওয়াজ! কী বলব, মুগ্ধ হয়ে গেলাম।
এরপর চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলাম। যেদিকেই তাকাই, সেদিকেই অন্ধকার।
কিছুদূর চোখ যেতে দেখলাম, একটি দোকানে মানুষের ভিড়। কৌতূহলবশত সেখানে গেলাম। দেখলাম সামুদ্রিক মাছগুলোকে ফ্রাই করে বিক্রি করছিল। সেখানে কঁাকড়াও ছিল। আমার বন্ধুরা খেল, কিন্তু আমার মন সায় দিল না খাওয়ার জন্য। তাই বিরত থাকলাম।
রুমে গিয়ে দেখি ১২:৩০ বাজে। বন্ধুরা একটি গাড়ি ভাড়া করল। যাব হিমছড়ি এবং পাটুয়ারটেক। তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল।
পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ছুটে গেলাম নাস্তা করতে। কারণ, কিছুক্ষণের মধ্যে আসবে গাড়ি। নাস্তা শেষে সময় আর কিছুক্ষণ আগে, গাড়ি পেঁৗছাল। খাওয়া শেষে উঠলাম গাড়িতে। গাড়ি ছেড়ে দিল।
গাড়িটি যাচ্ছিল মেরিন ড্রাইভ রোড দিয়ে। এক পাশে সমুদ্র এবং আরেক পাশে পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা। সমুদ্রের ঢেউয়ের মনোমুগ্ধকর শব্দ তা সমুদ্রের তীরে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না।
কিছুক্ষণ যাওয়ার পর আমাদের গাড়িটা থামল। চারদিকে তাকিয়ে বুঝলাম আমরা হিমছড়িতে এসে পেঁৗছেছি। সেখানে উঁচু একটি পাহাড় এবং পাশে একটি ঝর্ণা রয়েছে। প্রবেশের এন্ট্রি ফি ছিল জনপ্রতি ৪০ টাকা। ঢোকার পর দেখলাম পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি তৈরি করে রেখেছে। ঘুরতে গিয়ে সিঁড়ি গণনা করছিলাম। একটা পর্যায়ে বুঝলাম, সেখানে ২৫০-এর বেশি সিঁড়ি ছিল। কিন্তু উঠার পর এত মনোমুগ্ধকর দৃশ্য দেখে ক্লান্তি দূর হয়ে গেল। সেখান থেকে সমুদ্রের দৃশ্য মনোমুগ্ধকর ছিল। এরপর নিচে নেমে ঝরনা দেখলাম। ওইটাও খারাপ নয়। সুন্দরই।
এরপর তাড়াতাড়ি গাড়িতে উঠলাম। গন্তব্য পাটুয়ারটেক। সেখানে গিয়ে মনে হচ্ছিল যেন আমি সেন্টমার্টিনে এসেছি। সেখানে শৈবাল ছিল। সমুদ্রের ঢেউ শৈবালে এসে আছড়ে পড়ছে। সেখানে অনেক সময় কেটে গেল। প্রায় আড়াই ঘণ্টার মতো।
সেখান থেকে অতঃপর বেরিয়ে পড়লাম শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে। সেখানে যেতে যেতে লবণ চাষ কীভাবে হয়, তাও দেখলাম। কারণ, ঐ স্থানে যাওয়ার পথে রাস্তার দুই পাশে লবণের ক্ষেত। ৩০ মিনিট সময় লাগল সেখানে যেতে। শুধু জেটি ঘাট ছাড়া আর কিছু দেখতে পেলাম না।
সেখানে গিয়ে শুনি যে, সেন্টমার্টিনে যে ট্রলারগুলো যায়, সেগুলো এই ঘাটে ভিড়ে। এই স্থান থেকে সেন্টমার্টিন যেতে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা লাগে। তখন আফসোস হচ্ছিল। আগে জানলে সেন্টমার্টিনে যাওয়ার উদ্দেশ্যেই আসতাম। কিন্তু আর সময় না থাকায় যাওয়া হলো না।
এরপর তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম রুমের উদ্দেশ্যে যাওয়ার জন্য। রুমে গিয়ে দেখি সময় হয়ে গেছে রাত ৯টা। বের হয়ে ছিলাম সকাল ১০টায়। পরের দিন চলে আসব চঁাদপুর। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
সকালে উঠে গোছগাছ শুরু। এরপর গেলাম খাবার খেতে। ট্রেনটি ছিল ১০টায়। কিন্তু আমরা গেলাম ৩০ মিনিট পূর্বে। কারণ, যখন আসছিলাম তখন ছবি উঠাতে পারিনি।
ট্রেন ছাড়ল। চট্টগ্রামে গিয়ে পেঁৗছাই ৫টায়। আমাদের পরপর ট্রেনটি ছিল ৫:১৫ এ। উঠে পড়লাম এবং চঁাদপুর পেঁৗছাই ১১:৩০ এ।
এই ভ্রমণ দিন কয়েকের হলেও এর রেশ সারাজীবন রয়ে যাবে। মানুষ সেই জন্যই হয়তো প্রতি বছর শেষে ঘুরতে যায়। দূর করতে যায় তাদের ক্লান্তি। প্রস্তুত যায় পরের বছরের জন্য। আমাদের ভ্রমণটাও তেমনি। সারা বছরের ক্লান্তি যেন মুছে গেল এই ভ্রমণে। এর পাশাপাশি শিক্ষা নিতে হয় প্রকৃতির কাছ থেকে।
কীভাবে টিকে থাকতে? কীভাবে চুপচাপ সংগ্রাম করতে হয়?








