শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:৪৭

থাকছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন

জেলা শিল্পকলা একাডেমিতে আজ নবান্ন উৎসব

জেলা শিল্পকলা একাডেমিতে আজ নবান্ন উৎসব
অনলাইন ডেস্ক

চাঁদপুরে নতুন ধানের ঘ্রাণ আর গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে আজ উদযাপিত হতে যাচ্ছে নবান্ন উৎসব-১৪৩৩। এ উৎসবকে ঘিরে চাঁদপুরে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুরের যৌথ আয়োজনে এ উৎসব উদযাপিত হবে।

উৎসব উপলক্ষে বিকেল ৫টা থেকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পরে সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নবান্ন উৎসবের এ আয়োজনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার দিতি সাহা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়