শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:৪৪

জাহাঙ্গীর আখন্দ সেলিম স্মরণে চাঁদপুর রোটারী ক্লাবে শোকসভা ও দোয়া

উজ্জ্বল হোসাইন।।
জাহাঙ্গীর আখন্দ সেলিম স্মরণে চাঁদপুর রোটারী ক্লাবে শোকসভা ও দোয়া

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক সভাপতি (পিপি) আলহাজ্ব রোটারিয়ান জাহাঙ্গীর আলম সেলিমের স্মরণে চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান পলাশ মজুমদারের সভাপতিত্বে এবং ক্লাবের সেক্রেটারি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রয়াত জাহাঙ্গীর আখন্দ সেলিমের বর্ণাঢ্য কর্মময় জীবন, সমাজসেবা ও রোটারী অঙ্গনে তাঁর অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। এতে বক্তব্য দেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়, রোটা. তমাল কুমার ঘোষ, রোটা. অধ্যাপক জাকির হোসেন, রোটা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. কাজী শাহাদাত, রোটা. এবিএম নজরুল আমিন সাজু চৌধুরী, রোটা. নাসির উদ্দিন খান, রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন ও সদ্য সাবেক সভাপতি (আইপিপি) রোটারিয়ান মো. মোস্তফা ফুল মিয়া,

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. শেখ মনির হোসেন বাবুল ও রোটা. মোস্তাক আহমেদ, বর্তমান সভাপতি রোটা. রাজীব মজুমদার, চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের সভাপতি রোটা. বিজন পাল, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটা. গোপাল চন্দ্র সাহা, জয়েন্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রোটা. মহসিন পাঠান প্রমুখ।

বক্তারা বলেন, মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম শুধু একজন সফল ব্যবসায়ী বা সমাজসেবক ছিলেন না; তিনি ছিলেন চাঁদপুরের সামাজিক ও ধর্মীয় অঙ্গনের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। কেবল শোকসভা আয়োজনের মধ্যেই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শ, কর্ম ও সমাজকল্যাণমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে হবে। তিনি চাঁদপুরে বহু মসজিদ, মাদ্রাসা ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন এবং এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও বাস্তবায়নে তাঁর শ্রম ও নিষ্ঠা স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও উল্লেখ করেন, তিনি চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং সাতবার এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেও তিনি সমাজের কল্যাণে অকাতরে কাজ করে গেছেন। তাঁর মতো কর্মপ্রাণ, মানবিক ও সমাজহিতৈষী মানুষের মৃত্যু চাঁদপুরের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান ও স্মৃতি চাঁদপুরবাসীর হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।

আলোচনাশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়