শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২৩:০৫

বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ খান অসুস্থ, দোয়া কামনা

স্টাফ রিপোর্টার।।
বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ খান অসুস্থ, দোয়া কামনা

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম মৈশাদী গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আজিজ খান (৮৩) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি চাঁদপুরের সামাজিক সংগঠন ‘আলোর ছোঁয়া’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন।

মরহুম মৌলভী ওয়ালী উল্লাহ খানের আট ছেলে ও তিন মেয়ের মধ্যে আবদুল আজিজ খান তৃতীয়। ব্যক্তিগত জীবনে তিনি দু ছেলে ও দু মেয়ের জনক। তাঁর স্ত্রী মাকসুদা বেগম ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। জীবনের দীর্ঘ সময় তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ খান ও তাঁর পরিবারের পক্ষ থেকে ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর শ্বশুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়