রবিবার, ১০ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ মে ২০২৬, ২২:৩৭

ফরিদগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বেড়েছে

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বেড়েছে

ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন করে। এদিকে এই বিদ্যুৎ সামগ্রীর মধ্যেও চোরের হাত পড়েছে। বেশ ক'বছর বন্ধ থাকার পর আবারো বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত

ক'মাসে উপজেলার বেশ ক'টি স্থান থেকে চোরের দল ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। সর্বশেষ পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যৌথ উদ্যোগে স্থাপিত একটি সোলার বিদ্যুৎ প্রকল্প থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনা ঘটে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট লোকজনের তাৎক্ষণিক উপস্থিতির কারণে চোরের দল পালিয়ে যাওয়ায় চুরির হাত থেকে বেঁচে যায় অন্তত তিনটি ট্রান্সফরমার। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ চোর দলের রেখে যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে। এদিকে হঠাৎ করে ট্রান্সফরমার চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কিত পল্লীবিদ্যুতের গ্রাহকরা। কারণ, এসব ট্রান্সফরমার চুরি হওয়ার পর গ্রাহকদেরকেই টাকা দিয়ে কিনে আনতে হয় পল্লী বিদ্যুৎ থেকে।

জানা যায়, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়াচারা গ্রামে কৃষিমাঠের মাঝখানে আমির আজম রেজা ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে একটি সোলার সেচ প্রকল্প ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়। যা দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাতে চোরের দল ট্রান্সফরমার চুরির জন্যে ওই স্থানে এসে বিদ্যুতের খুঁটিতে উঠে। কিন্তু এ সময় প্রকল্পটির দায়িত্বে থাকা সুমন মিয়া দূর থেকে বিষয়টি দেখে ডাকচিৎকার দিয়ে এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়। এ সময় তারা ট্রান্সফরমার চুরির বিভিন্ন জিনিসপত্র ও দড়ি ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ শুক্রবার (৮ মে ২০২৬) ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক সভাপতি আমির আজম রেজা বলেন, সাম্প্রতিক ট্রান্সফরমার চুরির হিড়িকটি আতঙ্কের বিষয়। গত কিছুদিনে দায়চারা, রামদাসেরবাগ এবং ফরিদগঞ্জ সদরের রূপসা রাস্তার মাথায় অবস্থিত বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জেনেছি। আর চুরি হওয়ার পর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী গ্রাহককেই নতুন ট্রান্সফরমারের জন্যে টাকা প্রদান করতে হয়। তাই আমাদের সচেতন হতে হবে এবং একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ হতে হবে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। চুরির কাজের জন্যে ব্যবহৃত মালামাল উদ্ধার হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়