প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৭:৩৫
শাহরাস্তিতে ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

শাহরাস্তিতে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ হেলাল হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) শাহরাস্তি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদিয়া এলাকার শুভ হোটেলের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
|আরো খবর
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) খায়রুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হেলাল হোসেনের হেফাজত থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হেলাল হোসেন শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।








