বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২২:০৩

মতলব উত্তরে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জেলেকে ১৫ দিনের কারাদণ্ড

মতলব উত্তর প্রতিনিধি।।
মতলব উত্তরে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জেলেকে ১৫ দিনের কারাদণ্ড

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় একটি নৌকাসহ দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনোয়ার হোসেন (৪০) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বাহেরচর, বোরোচর ও চরওমেদ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য অধিদপ্তর ও চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের আওতাধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন। অভিযানের সময় নদীর বিভিন্ন স্থান থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা নৌকাটি পরবর্তী সময়ে নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হবে বলে জানানো হয়েছে।

নদীতে মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়