সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২১:২২

মতলব উত্তরে দোকানে দুর্ধর্ষ চুরি

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে দোকানে দুর্ধর্ষ চুরি

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন আবুল কালামের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) দিবাগত রাতের কোনো এক সময় দোকানের তালা ভেঙ্গে ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকালে সরজমিনে দেখা যায়, টিনশেড দোকানের সাইডের সার্টারের দরজার তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে চোর। দোকানে থাকা ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যায় চোরের দল।

দোকান মালিক আবুল কালাম চিকিৎসার কাজে রোববার ঢাকায় যান। এই সুযোগে তার দোকানে এই চুরির ঘটনা ঘটে।

আবুল কালামের স্ত্রী শাহিনা বেগম ও মেয়ে কামরুন্নাহার জানান, আবুল কালাম অসুস্থ হওয়ায় ভারী কাজ করতে পারেন না। সেজন্য এনজিও থেকে লোন করে দোকানে মালামাল সাজিয়ে দেন তারা। তারা বলেন, এলাকার মাদক কারবারি চোরেরা দোকান থেকে সব মালামাল চুরি করে নিয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম।

নয়াকান্দি গ্রামের মো. জসিম উদ্দিন, হুমায়ুন কবির ও জয়নাল আবেদীন বলেন, আমাদের এলাকায় কিছু মাদক কারবারি আছে, মূলত তারাই এলাকায় চুরি-ডাকাতি করে। আমরা চাই দ্রুত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হোক। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।

একই গ্রামের রাজিয়া বেগম বলেন, পাশেই আমাদের দোকান আছে। এই দোকানেও কিছুদিন আগে চুরি হয়েছে। আমরা চোর ধরতে পারি নি। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এই চোরদের ধরে আইনের আওতায় আনা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ওসি মানস বড়ুয়া বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়