প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০১:১২
নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তিতে মেহেদী উৎসবের প্রস্তুতি সভা

চাঁদপুর শহরের ‘নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনে'র ৩ যুগ (৩৬ বছর) পূর্তি উপলক্ষে হতে যাওয়া ‘মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি নিশাত আক্তার তানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মনসুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রিপন বেপারী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাবেক সভাপতি তপন সরকার, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল, বহুবচন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা এম আর ইসলাম বাবু এবং মেঘনা ক্রিয়েটরের সাবেক সভাপতি তবিবুর রহমান রিংকু প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার।
সভায় বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা ও সৃজনশীল প্রতিযোগিতা নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ তিন যুগ ধরে চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতার এই আয়োজন সেই ঐতিহ্যবাহী ধারাকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সংগঠনের ৩৬ বছর পূর্তি উদ্যাপন এবং মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। এ সময় আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন অতিথিবৃন্দ।
ডিসিকে /এমজেডএইচ








