মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১:২০

ফরিদগঞ্জ পৌরসভার দু কর্মকর্তাকে নারায়ণপুরে বদলি

স্টাফ রিপোর্টার।।
ফরিদগঞ্জ পৌরসভার দু কর্মকর্তাকে নারায়ণপুরে বদলি
ছবির ক্যাপসন :পৌরসভার কর আদায়কারী মাসুদ আলম ও কার্যসহকারী শরীফ হোসেন।

ফরিদগঞ্জ পৌরসভার দু কর্মকর্তাকে এক আদেশে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় বদলি করা হয়েছে। বদলিকৃতরা হলেন : পৌরসভার কর আদায়কারী মাসুদ আলম এবং কার্যসহকারী শরীফ হোসেন। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসন থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। আদেশ পাওয়ার পরপরই তাদের বর্তমান কর্মস্থল থেকে রিলিজ দিয়েছেন পৌর প্রশাসক।

পৌরসভা সূত্র জানায়, প্রশাসনিক কারণ দর্শিয়ে তাদের নিজ কর্মস্থল থেকে নারায়ণপুর পৌরসভায় তাৎক্ষণিক এই বদলি করা হয়েছে। জারি করা আদেশ অনুযায়ী, বদলিকৃত দু কর্মকর্তাকে অবিলম্বে ফরিদগঞ্জ পৌরসভার বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থল নারায়ণপুর পৌরসভায় যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া জানান, জেলা প্রশাসন থেকে আদেশ আসার পরপরই তাদের তাৎক্ষণিক ফরিদগঞ্জ পৌরসভা থেকে রিলিজ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়