প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:২৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে পৌর বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা বিল্লাল খান, আব্বাস বেপারী, আব্দুল জলিল প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ৯ নভেম্বর সোমবার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।
সভায় বক্তারা বলেন, বিএনপির
প্রতিষ্ঠাবার্ষিকীর মতো এই কর্মসূচিও একটি বড় ধরনের গণজমায়েতে রূপ নেবে বলে তারা আশাবাদী। এছাড়া লায়ন মো. হারুনের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও একই ঐক্যের ধারা বজায় রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।








