রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:৩১

চাঁদপুরে ৩৬৬তম কাব ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

চাঁদপুরে ৩৬৬তম কাব ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন
চাঁদপুরে ৩৬৬তম কাব ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।
অনলাইন ডেস্ক

বাংলাদেশ স্কাউটসের অর্থায়নে এবং চাঁদপুর সদর উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী ৩৬৬তম কাব ইউনিট লিডার বেসিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২ নভেম্বর চাঁদপুর জেলা স্কাউটস ভবন (কদমতলা)-এ আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী।

পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে জমকালো ‘মহাতাঁবু জলসা’র মধ্য দিয়ে সমাপ্ত হয়। সমাপ্তি ও মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান।

এ কোর্সে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন মো. আকতারুজ্জামান (এলটি)। প্রশিক্ষক হোসনে আরার সঞ্চালনায় এতে চাঁদপুর সদর উপজেলার ৪২ জন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। ৮ জন ট্রেনার তাঁদের প্রশিক্ষণ প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়