বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০২:২৬

চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা
ক্যাপসন :অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, রোববার (৯ আগস্ট) ব্যবসায় শিক্ষা বিভাগের অভিভাবকদের সাথে এবং সোমবার (১০ আগস্ট) মানবিক বিভাগের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী সভাগুলোতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন কানাই সাহা, ভূগোল ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন, একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. আবজম খানম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা ফেরদৌস, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান পেয়ার আহাম্মদ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, গণিত বিভাগের বিভাগীয় প্রধান এ.কে. এম. রিয়াজউদ্দিন, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়েজ আহমেদ প্রধানীয়া, অর্থনীতির বিভাগীয় প্রধান মো. মহি উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান প্রমুখ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মানিকুর রহমান মানিক, মো. সাইফুল ইসলাম, রিফাত আঞ্জুম, মো. শাহাবুদ্দিন, বিউটি রানী মজুমদার, নন্দিতা সমাদ্দার, মোসা. নাছরিন আক্তার, মো. শুক্কুর গাজী, হাবিবুর রহমান, শ্যামলী বেগম ও জেসমিন আক্তার। অভিভাবকগণ তাদের বক্তব্যে কলেজ অধ্যক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, “এই সভার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের বাস্তব অবস্থা জানতে পেরেছি। আমাদের সন্তানরা যেন ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে তার জন্য আমরা সচেতন থাকবো।"

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, “চাঁদপুর সরকারি মহিলা কলেজ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ নারী শিক্ষার বিদ্যাপীঠ। প্রতিষ্ঠান থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাস করার পর বুয়েট, মেডিকেল, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। আশা করি এই শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আরো ভালো হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য অবশ্যই অভিভাবকদের অধিকতর ভূমিকা পালন করতে হবে।" তিনি শিক্ষার্থীদেরকে স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং নিয়মিত শ্রেণি কক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে ও অভ্যন্তরীণ পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করে তারাই পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।

অভিভাবকদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, কোনো শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। এ বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সভায় উপস্থিত হওয়ার জন্য অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।--প্রেস বিজ্ঞপ্তি।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়