শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৬:৩৬

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে চাঁবিপ্রবির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে চাঁবিপ্রবির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ জুমা বিশ্ববিদ্যালয়সংলগ্ন খলিশাডুলি জামে মসজিদে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাঁর জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে সকল ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য মহান আল্লাহর কাছে তাঁর শক্তি, সামর্থ্য ও সফলতা কামনা করেন।

এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করা হয়।

খলিশাডুলি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়