বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২:৩৮

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজন

চাঁদপুরে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি সংক্রান্ত আলোচনা সভা

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চাঁদপুরে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি সংক্রান্ত আলোচনা সভা
ক্যাাপশান - বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে চাঁদপুরে অভিবাসীকর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ ও চাঁদপুরের চীফ লিগ্যাল এইড কর্মকর্তা মো. আব্দুল আলীম।

চাঁদপুরে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (BNWLA) আয়োজনে রেড চিলি রেস্তোরাঁয় 'জেলা পর্যায়ে আইনি সহায়তার মাধ্যমে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি' সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় সিম্স (Strengthened and Informative Migration Systems) প্রকল্পের (২য় পর্যায়) এক্সেস টু জাস্টিস কার্যক্রমের আওতায় এই কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সিভিল জজ ও চাঁদপুরের চীফ লিগ্যাল এইড কর্মকর্তা মো. আব্দুল আলীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় অভিবাসন কর্মীদের জন্যে আইনী সেবা নিশ্চিত করার জন্যে জেলা লিগ্যাল এইড অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, সকল নাগরিকের সরকারি লিগ্যাল এইড সেবা পাওয়ার অধিকার রয়েছে এবং অভিবাসী কর্মীরা যদি প্রতারণার শিকার হয় বা ভুক্তভোগী হয় তাহলে তাদের জন্যেও জেলা লিগ্যাল এইডের সেবার দ্বার সর্বদা উন্মুক্ত। তিনি ভুক্তভোগী অভিবাসন কর্মীদের ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন করার উপর গুরুত্বারোপ করেন। বিচার কার্যের দীর্ঘসূত্রিতা, ন্যায় বিচার প্রার্থীর প্রয়োজনীয় ডকুমেন্ট ও প্রমাণাদির ঘাটতিসহ বিভিন্ন কারণে আসামিরা প্রায়শই পার পেয়ে যায়। তাই অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। এক্ষেত্রে তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে চাঁদপুর জেলায় ভবিষ্যতে সিম্স প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রতারণার শিকার বা ভুক্তভোগী অভিবাসী কর্মীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিস সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও সিমস প্রকল্পের প্রোগ্রাম অফিসার-এক্সেস টু জাস্টিস অ্যাড. ফেরদৌস নিগার। এছাড়া বিএনডব্লিউএ এবং সিম্স প্রকল্পের উপর বিস্তারিত উপস্থাপনা করেন সিম্স প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. হানিফ মাহমুদ। অনুষ্ঠানে সিম্স প্রকল্পের মাধ্যমে আইনী সেবা গ্রহণকারী ১জন উপকারভোগী অভিবাসীকর্মী তার অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান। সভায় বিএনডব্লিউএ- এর সদস্য ও চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাড. কোহিনুর বেগম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়