মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:৫৭

১২৮ কেজি পলিথিন জব্দ, দু প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
১২৮ কেজি পলিথিন জব্দ, দু প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
পুরাণবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২৮ কেজি পলিথিন জব্দ করা হয়।

চাঁদপুর সদরের পুরাণবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি পেপার হাউস থেকে ১২৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের অপরাধে দু প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরাণবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভাই ভাই পেপার হাউসজগবন্ধু পেপার হাউসে বিপুল পরিমাণ পলিথিন পাওয়া যায়। পরে দু প্রতিষ্ঠান থেকে মোট ১২৮ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করে উভয় প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়