শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯

শাহাতলী কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আহসান হাবীবের ঈছালে ছাওয়াব

স্টাফ রিপোর্টার।।
শাহাতলী কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আহসান হাবীবের ঈছালে ছাওয়াব

শাহাতলী কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক ও চাঁদপুর শহরের ব্যাংক কলোনি জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা আহসান হাবীবের ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খামার বাড়িতে এ ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বালিথুবা দরবার শরীফের পীর সাহেব মাও. মো. মমিনুল হক। এতে অংশ নেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. বেলাল হোসেন, ২নং বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ খান, আল-আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আনম ফখরুল ইসলাম, আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার পরিচালক মাও. মো. আবদুর রহমান গাজী, দেইচর বাইতুন নূর জামে মসজিদের খতিব মাও. মো. হাবিবুর রহমান সালেহী, মিডল্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদ-ই-এলাহী, সাংবাদিক শওকত করিম, সাংবাদিক মাও. আহমদ উল্লাহ,

মরহুমের মেয়ের জামাতা, চান্দ্রাবাজার নূরীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মুহাম্মদ সালাহউদ্দিন চাঁদপুরী, মরহুমের বড় ছেলে মাহমুদুল হাসান, মেজো ছেলে হাফিজুর রহমান, ছোট ছেলে মেহেদী হাসান রাফি।

মাওলানা আহসান হাবীব গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়