শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৯

সাবেক সরকারি কর্মকর্তা শাহরাস্তির আ. খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি।।
সাবেক সরকারি কর্মকর্তা শাহরাস্তির আ. খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী
শাহরাস্তিতে সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের পিতা আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের পিতা সাবেক সরকারি কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি মারকাজুল কোরআন হিফয মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়। এতে হাফেজ মো. শাহজালাল এবং আন-নূর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের পরিচালক আবদুর রহমান আরজুসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর মরহুম আবদুল খালেক পাটোয়ারীর কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাইন উদ্দিন ও খোরশেদ আলম পাটোয়ারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়