শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

হিসেব

মনির হোসেন খান
হিসেব

তোমরা ধনী তবুও তোমরা হিসেবি,

আমরা গরিব তবুও রয়ে গেলাম বেহিসেবি।

তোমাদের আর আমাদের মাঝে এটাই হলো গরমিল।

তোমরা এখনও এক পয়সের হিসেব কষো, খাতা ধরে বিস্লেশনে বসো,

আমরা গরিব আমাদের খাতাও নেই হিসেবও নেই,

দিন আনি দিন খাই

রাত হলে ঘুমিয়ে যাই।

তোমরা ধনী বাড়ছে ব্যালেন্স,

মস্ত আছো মস্ত বাঁচো

আমাদের ভাই বেঁচে থাকাই মস্ত চ্যালেঞ্জ।

হিসেব কষে হচ্ছো ধনী

কেমন করে কি জানি

বেহিসেবের পাল্লায় উঠে

কানা কড়ি নেই যে মোটে।

তবুও ভাই আছি বেশ

হিসেব কষো ব্যালেন্স বাড়াও

আমরা না হয় হলাম নিঃশেষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়