প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯
অপ্রতিমের জন্য

তেরো বছর বয়স মানে
মায়ের আঁচল ছেড়ে
একটু একটু করে পৃথিবী চিনে নেওয়া,
তেরো বছর মানে
খাতার পাতায় ভবিষ্যৎ আঁকা,
বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে
বাড়ি ফেরার কথা।অপ্রতিমেরও ছিল এমনই এক পৃথিবী।
ছিল কত অসমাপ্ত গল্প,
কত না-বলা কথা,
কত ছোট ছোট স্বপ্ন।আজ সেই স্বপ্নগুলো
সবুজ ঘাসের উপর পড়ে আছে,
আঘাতে আঘাতে থেঁতলে দেয়া হয়েছে
অপ্রতিমের সমস্ত দেহ।মা আজও তার অপেক্ষায়
দরজার দিকে তাকিয়ে আছেন,
মনে হচ্ছে, এই তো—
ছেলেটা এখনই ডাকবে,
“মা, আমি এসেছি।”পরক্ষণেই তিনি ডুকরে কেঁদে ওঠেন।
“আমার একটাই এটুকুন ছোটো সন্তান, অপ্রতিম
আর কোনদিনও ফিরবে না।
ডাকবে না আমাকে
কোনোদিন মা বলে ডাকবে না।”







