শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২

শরৎমাখা

আবু ইউসুফ
শরৎমাখা

শরৎ আসে, নীল আকাশে

মেঘ ভাসে দূর বাতাসে।

বিকেল নামে, আলো হেসে

কাশ ফুল দোলে নদীর পাশে।

ধান খেতে হাওয়া বহে

পাখি ডাকে মধু মোহে।

রোদ মেখে গাঁও হাসে

মন ছুটে যায় দূর দেশে।

শিশির জমে ঘাসের গায়ে

শরৎ মাখা বিকেল নায়ে।

হলদে আলো পড়ে মুখে

অনেক মানুষ হাসে সুখে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়