প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১
বিক্ষিপ্ত কালি
নাইমুর রহমান

ঘড়ির কাটা তুমি এখানেই থেমে যাও
নিঝুম রাত জেগে থেকো দুচোখে
নেশাতুর চোখ লেগে রয় যেন
কালো কালির বিক্ষিপ্ত আছড়েআমি শূন্য মাথায় মুক্তো পুরি
ইতিহাসের বাকে হাতড়ে ফিরি
ক্ষুধাদের দিয়েছি অকাল ছুটি
ক্লান্তি না আসুক এ দেহ জুড়িনিভু নিভু আলোয় মাখি
সোনা মানিকের ছড়াছড়ি
রত্নেরা সব আটকে আছে
বইয়ের পাতা খুড়ে দেখিদুচোখ মুদে ভাবনার গভীরে
একবার ডুব দিয়ে দেখলাম
সেখানে আছে মহা বিপ্লবী
আছে মহা সাধক ধ্যানী জ্ঞানীভাবি এ রাত ফুরিয়ে গেলে?
আমি!
শূন্য জ্ঞানে মস্ত এক ভিখারী








