বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯

পুরাণবাজারে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার
পুরাণবাজারে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন
পুরাণবাজার ট্রাকঘাট এন্তেজামিয়া কমিটি আয়োজিত ২২তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)।

চাঁদপুর শহরের পুরাণবাজার বড় মসজিদ সংলগ্ন নতুন রাস্তার ট্রাকঘাট এলাকায় ব্যবসায়ী, শ্রমিক ও যুবসমাজের যৌথ উদ্যোগে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ মাহফিল চলে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও ঢাকার জামিয়া তা'লীমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানীর পীর সাহেব আল্লামা আশেকে এলাহী।

ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইব্রাহীম খলিল মাদানীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও বয়ান পেশ করেন

মাওলানা জামাল উদ্দিন (বরগুনা),

আলহাজ মাওলানা ফরিদ আহমাদ, খতিব, মাতব্বর বাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ;

হাফেজ মাওলানা মুফতি কবির আহমদ, মুহতামিম, মোহাম্মদীয়া আরাবিয়া কওমি মাদরাসা, সাভার, ঢাকা;

হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, পেশ ইমাম, পুরাণবাজার মুসলিম যুবক সমিতি মসজিদ।

এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের তাওহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি পূর্ণতা পায়। বক্তারা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবন পরিচালনার দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুরাণবাজার ট্রাকঘাট এন্তেজামিয়া কমিটির সভাপতি লোকমান হোসেন বেপারী, সাধারণ সম্পাদক বাদশা মাঝিসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়