শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২১:৪০

চাঁদপুর চেম্বার পরিদর্শনে এফবিসিসিআই নেতৃবৃন্দ

ব্যবসায়িক উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর চেম্বার পরিদর্শনে এফবিসিসিআই নেতৃবৃন্দ

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর এবং সিনিয়র অতিরিক্ত মহাসচিব শাহ মো. আব্দুল খালেক চাঁদপুর চেম্বার কার্যালয়ে পৌঁছালে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরিদর্শনকালে অতিথি কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।

পরবর্তীতে চেম্বার কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এফবিসিসিআই কর্মকর্তাদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি, স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং আঞ্চলিক বাণিজ্য বিকাশে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে চাঁদপুর চেম্বারের পরিচালক পরেশ মালাকারসহ চেম্বারের অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ চাঁদপুর চেম্বারের গতিশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চাঁদপুরের সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়