প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৮:২৬
হাজীগঞ্জে আলিমে পাসের হার ৮২, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন

চলতি বছরের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় গড় পাসের হার ৮২ শতাংশ। উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে এবার মোট ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার মোট ১৩টি মাদ্রাসার ৩৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে সফলভাবে পাস করেছেন ৩১০ জন।
উপজেলার বিভিন্ন মাদ্রাসার ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেছারাবাদ ফাজিল মাদ্রাসার ১১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন এবং তাদের মধ্যে ৪ জন জিপিএ-৫ অর্জন করেছেন। সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থীর সবাই এবং বাকিলা ফাজিল মাদ্রাসার ১৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে হাজীগঞ্জ দারুল উলুম কামিল মাদ্রাসায় ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৬ জন (পাসের হার ৮৩.৫০%); রাজারগাঁও ফাজিল মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ২৭ জন পাস ও ৪ জন জিপিএ-৫ পেয়েছেন (পাসের হার ৭৭%); রামচন্দ্রপুর কাসেমিয়া ফাজিল মাদ্রাসায় ১৬ জনের মধ্যে ১৪ জন পাস করেছেন (পাসের হার ৮৭.৫০%); এবং সুহিলপুর এ বি এস ফাজিল মাদ্রাসায় ২৪ জনের মধ্যে পাস করেছেন ১৩ জন (পাসের হার ৫৪%)।
এছাড়াও সালেহাবাদ এম এস ফাজিল মাদ্রাসায় ২৮ জনের মধ্যে ২৬ জন পাস ও ১ জন জিপিএ-৫ পেয়েছেন (পাসের হার ৯৩%); বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসায় ৩০ জনের মধ্যে ২৩ জন পাস করেছেন (পাসের হার ৭৬.৬৭%); নওহাটা ফাজিল মাদ্রাসায় ৩০ জনের মধ্যে ২১ জন পাস করেছেন (পাসের হার ৭০%); কাপাইকাপ আলিম মাদ্রাসায় ২৩ জনের মধ্যে ১৯ জন পাস ও ১ জন জিপিএ-৫ পেয়েছেন (পাসের হার ৮৩%); বলাখাল এম এন আলিম মাদ্রাসায় ১৮ জনের মধ্যে ১৬ জন পাস করেছেন (পাসের হার ৮৯%); এবং কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২২ জনের মধ্যে ১৬ জন শিক্ষার্থী পাস করেছেন (পাসের হার ৭৩%)।







